Breaking News
Home / TRENDING / টেকনিকের জোরেই দুবাইয়ের যোগা প্রতিযোগিতায় যাবেন পুরুলিয়ার আশা

টেকনিকের জোরেই দুবাইয়ের যোগা প্রতিযোগিতায় যাবেন পুরুলিয়ার আশা

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:
দশম দক্ষিণ এশিয়া এবং দুবাই কাপ প্রতিযোগিতায় সুযোগ পেলেন পুরুলিয়ার মেয়ে আশা ভট্টাচার্য। হুগলীর চন্দননগরে ‘ইন্ডিয়ান যোগা স্পোর্ট্স কনফেডারেশন’ আয়োজিত এবং বেঙ্গল যোগা স্পোর্ট্স প্রোগ্রেসিভস অ্যাসোশিয়েশনের সহযোগিতায় ‘অল ইন্ডিয়া যোগা কনফেডারেশন কাপ’ প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়ে এই যোগ্যতা অর্জন করলেন পুরুলিয়ার মেয়ে। সিলেকশন রাউন্ডে আশা তাঁর নিজের বিভাগে (মেয়েদের ২০ থেকে ২৫ বছর পর্যন্ত বয়স)নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশিকা মেনে আসন প্রদর্শন করে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। তার ফলও পেয়ে যান তিনি। সতীর্থ প্রতিযোগীদের কড়া টক্কর দিয়ে সর্বাধিক পয়েন্ট অর্জন করেন তিনি প্রথম স্থান অধিকার করেন। এর ফলে চলতি মাসের নভেম্বর মাসে দুবাই শহরে সরাসরি যোগ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে গেলেন আশা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *