ওয়েব ডেস্ক
পরম্পরা ভেঙে শবরীমালা মন্দিরে প্রবেশ করায় আত্মীয়দের হাতে প্রহৃত এক মহিলা। গত ২ জানুয়ারি কণকদূর্গা ও বিন্দু আম্মী নামের দুই মহিলা শবরীমালা মন্দিরে প্রবেশ করে। এরপর থেকেই বিভিন্ন হিন্দু সংগঠনের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছিল তাঁদের। কণকদূর্গাকে ত্যাগ করে তাঁর পরিবারের লোকেরা। এরপরই এই দুই মহিলা ভয়ে অজানা জায়গায় পালিয়ে যান। কণকদূর্গার স্বামী পুলিশে স্ত্রীর নিরুদ্দেশ হওয়ার ডায়েরি করলে সোমবার কণকদূর্গা মল্লপূরমে নিজের গ্রামে ফেরে। তারপরই তাঁর ওপর চড়াও হয় বাড়ির লোকেরাই। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিন্দু আম্মী এখনও পলাতক। তাঁর গোপন আস্থানা থেকে কন্নুর বিশ্ববিদ্যালয়ের লেকচারার বিন্দু আম্মী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, প্রশাসন পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করলে তবেই বাড়ি ফিরবেন তিনি। উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর শবরীমালায় শতাধিক বছরের পরম্পরা ভেঙে সব বয়সী মহিলার প্রবেশের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। এরপর থেকেই অশান্তি ও উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই তীর্থস্থল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news