নিজস্ব সংবাদদাতা
তেলের পর এবার দুধের দামে মধ্যবিত্তের পকেট কাটতে চলেছে। একধাপে লিটার প্রতি ৪টাকা বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম। ৫০০ লিটার দুধের দাম ২ টাকা বেড়ে হল ২২ টাকা। একে পেট্রল ডিজেলের নিত্য উর্ধ্বমুখী দাম মধ্যবিত্তের বাজেটে হেরফের করে দিয়েছে। এরই মধ্যে প্রায় নিঃশব্দে বেড়ে গেল মাদার ডেয়ারির দুধের দাম। এই নিয়ে গত দু’বছরে হাফ লিটার ৪ টাকা দাম বাড়ানো হল, দুধের মতো প্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রে যা লক্ষ্যনীয়।৫০০ গ্ৰামের প্যাকেট এর দাম আগে ছিল ২০ টাকা। এখন হল ২২ টাকা। এদিকে বাজারের অন্য প্যাকেটজাত দুধের দাম ৫০০ গ্ৰাম ২১ টাকাই রয়েছে। ভর্তুকি সম্ভব নয় বলেই আচমকা দুধের দাম বাড়ানো হল বলে মনে করা হচ্ছে। তবে সংস্থার তরফে এই সংক্রান্ত কোনও কারণ এখনও জানানো হয়নি। প্রসঙ্গত, গত বছরই লিটার প্রতি ₹২ দাম বাড়িয়েছিল মাদার ডেয়ারি। এই বৃদ্ধির জেরে অন্যান্য দুগ্ধজাত সামগ্রীর দামও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে ডবল টোনড্ দুধের দাম অপরিবর্তিতই আছে। মাদার ডেয়ারি দুধের ওপর নির্ভর দেশের বহু পরিবার। দুধের মতো প্রয়োজনীয় সামগ্রীর একধাপে এতটা মূল্যবৃদ্ধি অনেকের কপালেই চিন্তার ভাঁজ ফেলবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news