Breaking News
Home / TRENDING / শপথ গ্রহণেও পাওয়ার শো অফ বিরোধীদের

শপথ গ্রহণেও পাওয়ার শো অফ বিরোধীদের

ওয়েব ডেস্ক:

আবার একবার ‘পাওয়ার শোঅফের’ সুযোগ, আর সেই সুযোগ কাজে লাগাতে মরীয়া বিরোধী জোট। আজ জয়পুরে অশোক গেহলতের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার কথা বিরোধী দলের বেশ কয়েকজন নেতার। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ছাড়াও মল্লিকার্জুন খড়গে সহ বহু হেভিওয়েট নেতা। আজ সকাল ১০টায় জয়পুরে অশোক গেহলত ও সচিন পাইলটের শপথ নেওয়ার পর এই নেতারা ভোপাল যাবেন কমলনাথের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে। সেখান থেকে নেতাদের দল পৌঁছবেন রায়পুর। সেখানে বিকেল ৫টায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা। যেসব নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁরা হলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, এনসিপি নেতা শরদ পাওয়ার, তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদী, জনতা দল নেতা এইচডি দেবেগৌড়া, ফারুক আবদুল্লা, শরদ যাদব, ডিএমকে নেতা এমকে স্ট্যালিন প্রমুখ। বারবার একসঙ্গে মঞ্চে উপস্থিত থেকে ২০১৯এর আগে সাধারণ মানুষের কাছে ঐক্যের ছবি তুলে ধরতে চান তাঁরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *