নিজস্ব সংবাদদাতা
বিধবা বিবাহের পক্ষে সওয়াল করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু। যদিও শহুরে সমাজে এটা কোনও বড় ব্যাপার নয়, কিন্তু গ্রামের অনেক জায়গায় বৈধব্য এখনও অভিশাপ হিসেবে গণ্য হয়। যার বোঝা নারীকে একাই বহন করতে হয়। এই চিন্তাধারা পরিবর্তন করার আহ্বান জানান নায়ডু। তিনি বলেন, স্ত্রী গত হলে পুরুষ যদি পুনর্বিবাহ করতে পারে তবে নারীর ক্ষেত্রে তা বাধা হবে কেন। শনিবার আন্তর্জাতিক বৈধব্য দিবসে দিল্লিতে এক সভার আয়োজন করা হয়েছিল। সেখানে এ কথা জানান বেঙ্কাইয়া নায়ডু।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news