Breaking News
Home / TRENDING / লোকসভা নির্বাচনে সব্যসাচী ভূমিকা বিজেপির পক্ষে ভালো ছিল, বিস্ফোরক মন্তব্য মুকুলের

লোকসভা নির্বাচনে সব্যসাচী ভূমিকা বিজেপির পক্ষে ভালো ছিল, বিস্ফোরক মন্তব্য মুকুলের

জয় ঘোষ। বিগত লোকসভা নির্বাচনে সব্যসাচী ভূমিকা বিজেপির পক্ষে ভালো ছিল। বিস্ফোরক মন্তব্য মুকুল রায়ের। রবিবার আইসিসিআরে বিজেপির বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

এর ব্যাখ্যায় মুকুল রায় বলেন, “বিগত লোকসভা নির্বাচনে বহু বিরোধী দলের বিধায়ক আমাদের পক্ষে কাজ করেছেন। তাই তো আমারা ১২৯ টি বিধানসভা আমরা এগিয়েছি। বিধাননগরের দুই জন কাউন্সিলার ওর বিপক্ষে। বাকি ৪৪ জন ওর স্বপক্ষে। তা হলে অঙ্কটা কী দাড়ায়।” প্রসঙ্গত সেই দিনই মুকুল রায় এমন মন্তব্য করলেন যেদিন সব্যসাচী দত্তকে বিধাননগরের মেয়র পদ থেকে সরানো নিয়ে তৃণমূল ভবনে কাউন্সিলরদের নিয়ে বৈঠক করছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

একই সঙ্গে মুকুল বলেন, “বিধাননগর পুরসভার পরিষেবা দেওয়ার দায়িত্ব যাদের তারা সব্যাসাচীর প্রশংসা করছে। সাধারণ মানুষও প্রশংশা করছেন। কাউন্সিলার হিসাবে সব্যাসাচীকে পচ্ছন্দ তাই জিতেছে। অথচ বিপক্ষো যে বিধায়ক তিনি হেরেছেন।” প্রসঙ্গত বিধান নগর বিধানসভায় বিজেপি সাড়ে ১৮ হাজার ভোটে ব্যবধান পেয়েছিল। এলাকার বিধায়ক সুজিত বসু যিনি বর্তমানে রাজ্যের দমকল মন্ত্রীও। সব্যসাচী দত্ত রাজারহাট নিউটাউন এর বিধায়ক হলেও বিধাননগর এলাকা থেকে নির্বাচিত কাউন্সিলর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *