নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার সকালে পাশকুঁড়ার কাছে লাইনচ্যূত হয় ধৌলি এক্সপ্রেস। সকাল ৭.১০ নাগাদ লাইন থেকে নেমে যায় ধৌলি এক্সপ্রেসের ১টি কামরা। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কী কারনে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল। পাঁশকুড়া ও ভুবনেশ্বর স্টেশনে একটি হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। পাঁশকুড়া স্টেশনের হেল্প লাইন নম্বর- ৭৯৮০৭৪৪৮১০ এবং ভুবনেশ্বরের হেল্প লাইন নম্বর- ০৬৭৪২৪৯০৬৭০। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটির সমস্ত যাত্রীদের জন্য ফলকনামা এক্সপ্রেসে বসার ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য ধৌলি এক্সপ্রেসের রুটের সমস্ত স্টেশনে থামবে ট্রেনটি। দুর্ঘটনাহ্রস্থ ট্রেনটির সব যাত্রীকেই রওনা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের জিএম পি এস মিশ্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news