Breaking News
Home / TRENDING / লম্বা লঙ্কা কত করে? ভোটের বাজারে সবজি বাজারে পদার্পণ মমতার

লম্বা লঙ্কা কত করে? ভোটের বাজারে সবজি বাজারে পদার্পণ মমতার

নীল রায়

ভোট বড় বালাই! ভোটের কারণে জুতো সেলাই হোক বা দরাদরি করে আলু-বেগুন কেনা হোক- সবই করতে হয় রাজনীতিকদের। বুধবার সন্ধ্যায় যেমন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে থোলে হাতে পেঁয়াজ, লঙ্কা, বেগুন বাজার করতে দেখল চেতলার জনতা। এদিন দুপুরে নিজের কালীঘাটের বাসভবনে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আগামী লোকসভা ভোটে দলের ইস্তেহার প্রকাশ করেন তিনি। অনুষ্ঠান শেষে কালীঘাট থেকে আচমকাই তাঁর গাড়ি রওনা দেয় ধর্মতলার উদ্দেশ্যে। শেষে সন্ধ্যে ৫টা ৫০ মিনিট নাগাদ পৌঁছন কলকাতা প্রেস ক্লাবের কাছে অনশনরত এসএসসি উত্তীর্ণদের কাছে। যদিও এমনটা একেবারেই অনভিপ্রেত ছিল। কারণ গত ২৮ দিন ধরে অনশনকারীদের ন্যূনতম খোঁজ নেননি তিনি বলে অভিযোগ। মাঝে একদিন কলকাতা প্রেস ক্লাবে একটি বই উদ্বোধনের অনুষ্ঠানে এসে কয়েকজন অনশনকারীদের সঙ্গে কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু কোনও আশ্বাস দেননি। অবশ্য মাঝেমধ্যে সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী কটাক্ষ করেছিলেন এই অনশনকারীদের। কিন্তু ভোট যে রাজনীতিকদের দরজার কড়া নাড়ছে। তাই এদিন “মডেল কোড অফ কন্ডাক্ট” এর কথা উল্লেখ করে মৌখিক আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে গেলেন, ভোটপর্ব মিটে গেলে আগামী জুন মাসে অনশনকারীদের দাবিগুলি নিয়ে সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে তাঁর সরকার। অনশনরতদের সঙ্গে মিনিট দশেক কাটিয়ে মুখ্যমন্ত্রীর গাড়ি রওনা দেয় ভবানীপুরের উদ্দেশ্যে। ভবানীপুর পেরিয়ে তাঁর গাড়ি ছুট লাগায় ৮২ নম্বর ওয়ার্ডের অনিন্দ্য অহীন্দ্র মঞ্চের দিকে। এখানে দক্ষিণ কলকাতা লোকসভা ভোটের উপলক্ষ্যে ভবানীপুর বিধানসভা তৃণমূলের কর্মীদের সম্মেলন ডাকা হয়েছে। লোকসভা এলাকার অন্য কর্মী সম্মেলনে মমতা হাজির না হলেও এদিনের সম্মেলনে কর্মী-সমর্থকদের সঙ্গে মিলিত হন তিনি। পরে চেতলার সিআইটি বাজারে মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে বাজারে করেন তিনি। প্রসঙ্গত, ১৯৮৪ সালে সাংসদ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনদিনও কেউ বাজার করতে দেখেনি। ইদানীং তিনি জেলা সফরেও যান হেলিকপ্টারে চড়ে। নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থাকা মুখ্যমন্ত্রীর এই আচরণে বিস্মিত দলের কর্মী সমর্থকরাই। রাজনৈতিক মহলের মতে, বিচক্ষণ রাজনীতিক মমতা এবার লোকসভা ভোটে বাংলায় গেরুয়া ঝড়ের পূর্বাভাস পেয়েছেন। তাঁর নিজের দুর্গ রক্ষায় তাই ঘন ঘন জনসংযোগের চেষ্টায় নেমেছেন তিনি। যার ফলস্বরূপ এদিনের কর্মী সম্মেলনে যোগদান তথা বাজার করতে যাওয়া।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *