Breaking News
Home / TRENDING / লক্ষ্য লোকসভা, রাজ্যের জন্য অমিতের পঞ্চবাণ

লক্ষ্য লোকসভা, রাজ্যের জন্য অমিতের পঞ্চবাণ

নীল বণিক

পঞ্চায়েত নির্বাচনের পর এবার পাখির চোখ ২০১৯ এর লোকসভা নির্বাচন । আর সেজন্যই অমিত শাহের নির্দেশে রাজ্যে প্রচারে আসছেন বিজেপির মুখ্যমন্ত্রীরা। দলের সর্বভারতীয় সভাপতির নোটবুকে যে পাঁচ মুখ্যমন্ত্রীর নাম আছে তাঁরা- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, অসমের মুখ্যমন্ত্রী সদানন্দ সনোয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ। এই পাঁচ মুখ্যমন্ত্রীর প্রচারের জন্য রাজ্যে জায়গা ঠিক করে দেবেন অমিত শাহ নিজে। অসমের মুখ্যমন্ত্রী সদানন্দ সনোয়াল অসম সীমান্ত ঘেঁষা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জুন মাসের পর থেকে প্রচার শুরু করবেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া সহ ঝাড়খণ্ড সীমান্তবর্তী বাংলার বিভিন্ন স্থানে ধারাবাহিক প্রচারে আসবেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বাংলার যুব সমাজকে টানতে ব্যবহার করতে চান অমিত শাহ। তাছাড়া তিনি বাংলা ভাষা জানায় গোটা রাজ্যেই তাঁকে কাজে লাগাতে চায় দিল্লি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে রাজ্যে হিন্দুত্বের পোস্টার বয় করতে চাইছেন অমিত শাহ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামি জুন মাসের পর থেকেই রাজ্যে প্রচারে নামতে চলেছেন পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী। ঘনিষ্ঠ মহলে অমিত শাহ জানিয়েছেন, বাংলায় বিজেপির প্রচারের ঝড় সামলাতেই যেন তৃণমূল হিমশিম খায়। প্রথমে প্রচারের ধাক্কায় কাবু করে তারপর পরবর্তী কৌশল করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *