নীল বণিক
ভোটের দিন বুথের মধ্যেই বিজেপি কর্মীকে চড় মেরেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সেদিন বিজেপি এর উত্তর দেয়নি । উত্তর এল গণনার দিন । রবীন্দ্রনাথ ঘোষের কেন্দ্র নাটাবাড়িতেই একাধিক আসন পেয়েছে বিজেপি । এমনকি তৃণমূলকে হারিয়ে জিরানপুর পঞ্চায়েতে জয় লাভ করেছে বিজেপি। জিরানপুরে তৃণমূল কংগ্রেস ৩ আসন পেয়েছে। অন্যদিকে বিজেপি ও বিজেপি সমর্থিত নির্দলরা জিতেছে ৯টি আসন। জিরানপুর পঞ্চায়েত মোট ১২টি আসন নিয়ে গঠিত। তাই রবীন্দ্রনাথ ঘোষের গড়েই এবার পঞ্চায়েত চালাবে বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news