রোহিতের মেয়ের নাম কী? জানুন ক্লিক করে
07/01/2019
TRENDING, অথ রাজনীতি কথা, খেলাধুলা, হেড লাইন্স
117 Views
তীর্থ মাহাতো
সদ্য বাবা হওয়ার জন্য সিডনি টেস্ট মিস করেছেন। খুশির খবর শুনে বাড়ি ফিরে এসেছিলেন। বাড়িতেই মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। কয়েকদিন আগে মেয়ের সঙ্গে ছবি টুইটারে পোস্ট করেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এ বার মেয়ের নাম ও ছবি প্রকাশ্যে আনলেন হিটম্যান। সেই ছবি পোস্ট হতেই রোহিত ভক্তরা নানান কমেন্ট করেন। স্ত্রী রীতিকা ও মেয়ের ছবি পোস্ট করেন রোহিত। রীতিকার কোলে মেয়ে নীল জামা পড়েছিল। স্ত্রীকে আগলে রেখেছেন হিটম্যান। তঁার নজর মেয়ের দিকে। মেয়ের নাম বেবি সামাইরা। ৩০ ডিসেম্বর খুশির খবর এলেছিল রোহিতের জীবনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে খেলেননি। ১২ জানুয়ারি থেকে শুরু একদিনের সিরিজ শুরু। সেখানে তঁাকে খেলতে দেখা যাবে। ৮ তারিখ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।