ভাস্কর মান্না
লোকসভা ভোটের আগে দলিতদের মন জিততে দিল্লির রামলীলা ময়দানে ‘ভীম মহাসঙ্গম সংকল্প’ মিছিলের আয়োজন করেছিল বিজেপি। আর এই মিছিলের সবথেকে বড় চমক ছিল ভোগের খিচুড়ি। প্রায় ৩ লক্ষ পরিবার থেকে একমুঠো করে চাল,ডাল আর নুন নিয়ে ৫০০০ কেজি খিচুড়ি বানানো হয়। আর এই পুরো খিচুড়ি বানানো হয় ৭৫০ কেজি ওজনের একটি কড়াতে,যা বিশেষ করে নাগপুর থেকে দিল্লিতে আনা হয়েছিল।
৫০০০কেজি এই খিচুড়িতে ছিল ১০০ কেজি চাল, ১০০ কেজি ডাল, ২০০কেজি ঘি, ১০০কেজি তেল এবং নানা রকম সবজি। খিচুড়ি বানিয়েছিলেন সঙ্ঘের বিষ্ণু মনোহর, যিনি আগে ৩০০০কেজি খিচুড়ি বানিয়ে পৃথিবীর মধ্যে রেকর্ড করেছিলেন।
দিল্লিতে দলিত ভোটকে কাছে টানতেই এই অভিনব উদ্যোগ সংগঠকদের, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ এই দলিত ভোটারদের বেশিরভাগই আম আদমি পার্টির সমর্থক। তাই দলিতদের কাছে বিজেপির একটা ইতিবাচক প্রভাব ফেলতে এই অভিনব চেষ্টা বিজেপির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news