প্রসেনজিৎ মাহাতো :
শনিবার শানে এ মহমেডান জীবনকৃতি সম্মান পাচ্ছেন ভিক্টর অমলরাজ। শুক্রবার তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান ক্লাবের ফুটবল সচিব শরিক আমেদ ও জেনারেল ম্যানেজার ওয়াসিম আক্রম। শানে এ মহমেডান সম্মান পাচ্ছেন বলে রীতিমতো অভিভূত অমলরাজ। ধন্যবাদ জানিয়েছেন তিনি মহমেডান ক্লাব কর্তাদের এমন একটা স্বীকৃতি দেওয়ায়। বলেন, ‘ এটা একটা দারুন অনুভুতি। মহমেডান ক্লাব কর্তাদের কাছে কৃতজ্ঞ এমন একটা সম্মানের জন্য আমার নাম বিবেচনা করায়। মহমেডানে ৬ বছর ফুটবল খেলেছি। প্রতিমুহূর্ত উপভোগ করেছি সেসময়। সতীর্থ ফুটবলার, কোচ, কোচিং স্টাফ, কর্তাদের পাশাপাশি মহমেডান সমর্থকদের অকুন্ঠ ভালবাসা ও সহযোগিতা পেয়েছি। মহেমডান সমর্থকদের মধ্যে একটা আলাদা আবেগ আছে ফুটবল ঘিরে। বিশ্বাস রাখি এই সম্মান পরবর্তী প্রজন্মের কাছে আরও ভাল খেলার প্রেরণা। চাইব মহমেডানে বড় সাফল্য আসুক। আমাদের সময়ের মতো ট্রফিতে ভরে যাক। সবচেয়ে বেশি খুশি হব আই লিগের মূল পর্বে মহমেডান খেললে।’ অমলরাজ শুনেছেন মহমেডানের চিফ কোচ হয়েছেন সুব্রত ভট্টাচার্য। তাঁর আশা, সুব্রতর কোচিংয়ে মহমেডান সাফল্যের নতুন শিখর ছোঁবে। মহমেডান নতুন মরশুমের অনুশীলন শুরু ৯ জুন থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news