নীল বণিক
স্থানীয় নেতাদের দুর্নীতির ফলেই জঙ্গল মহলে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। হারের ময়না তদন্ত করতে গিয়ে এই সিদ্ধান্তে পৌঁছিয়েছে তৃণমূল নেতৃত্ব । তাই ড্যামেজ কন্ট্রোল করতে জঙ্গল মহলের বেশ কয়েকটি জেলায় যাচ্ছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। চলতি মাসের শেষের দিকে তিন দিনের জঙ্গল মহল সফরে যাচ্ছেন তিনি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তিন দিন থেকে নিজে গণবন্টন ব্যবস্থা দেখতে চান জ্যোতিপ্রিয় মল্লিক। লক্ষ স্থানীয় তৃণমূল নেতাদের দূর্নীতি হটিয়ে সাধারন মানুষের ঘরে রেশন ব্যবস্থা পৌছে দেওয়া।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news