নিজস্ব সংবাদদাতা
নীতি আয়োগের বৈঠকের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন ৪ মুখ্যমন্ত্রী । নীতি আয়োগের বৈঠক শুরুর আগেই প্রধানমন্ত্রীকে একা পেয়ে কুমারস্বামী, চন্দ্রবাবু নায়ডু ও পিনারাই বিজয়নকে নিয়ে মোদির সামনে পৌঁছে যান। মোদির কাছে কেজরিবাল ও বৈজলের মধ্যে জটিলতা কাটাতে হস্তক্ষেপ করতে আর্জি জানান তাঁরা। বৈঠকের পর সোশাল মিডিয়ায় ট্যুইট করে মমতা জানান, দিল্লির অবস্থা সঙ্কটজনক। দিল্লির সাংবিধানিক অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন বলেও জানান তিনি। এদিকে এদিনের বৈঠকে মমতার সঙ্গে পিনারাই বিজয়নকে দেখা যাওয়ায় তৃতীয় ফ্রন্টের জল্পনা আরও জোর পেল ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news