নিজস্ব সংবাদদাতা
কাশ্মীর উপত্যকায় সংঘর্ষ বিরতির সময়সীমা আর বাড়ানো হবে না। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জঙ্গীদের কার্যকলাপ ঠেকাতে সেনাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে । উপত্যকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় সরকার সব রকম প্রচেষ্টা করবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, পবিত্র রমজান মাসকে মাথায় রেখে ১৭ মে থেকে সংঘর্ষ বিরতির ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news