প্রসেনজিৎ মাহাতো:
মহমেডান বনাম সার্দান সমিতি ম্যাচ শেষে তুলকালাম ময়দানে। রেফারি দেবাশিস মান্ডিকে ঘুষি মারলেন সার্দানের ফুটবলার শ্যাম মণ্ডল। যা নিয়ে অশান্তি মহমেডান মাঠে। ম্যাচের শেষদিকে রেফারিকে কটূক্তি করেন শ্যাম। রেফাির তাঁকে লাল কার্ড দেখান। তারপরই রেফারির উপর চড়াও হন। রেফারি দেবাশিস মান্ডি ম্যাচের পর যান ময়দান থানায়। শ্যামের বিরুদ্ধে এফআইআর করেন। শ্যাম অতীতেও এরকম ঘটনা ঘটিয়েছেন। শ্যামের কাণ্ডে ময়দান ছিঃ ছিঃ করছে। শ্যামের বিরুদ্ধে আইএফএ–তে ম্যাচ কমিশনার রিপোর্টে কড়া নিন্দা থাকবে। আইএফএ শ্যামের বিরুদ্ধে শাস্তি নেয কিনা এখন সেটাই দেখার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news