Breaking News
Home / TRENDING / প্রয়াত খৈয়ামের শেষকৃত্য আজ

প্রয়াত খৈয়ামের শেষকৃত্য আজ

নিজস্ব সংবাদদাতা।

আজ কিংবদন্তি সুরকার খৈয়ামের শেষকৃত্য। সোমবার রাতে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৯২। পাঁচ থেকে শুরু করে নয়ের দশকের গোড়া পর্যন্ত প্রায় চার দশক ধরে হিন্দি সিনেমার পর্দায় গজলকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাঁর আসল নাম মহম্মদ জহুর হাশমি খৈয়াম। অনুরাগীরা যাঁকে চেনেন খৈয়াম নামে।

গত জুলাইয়ের শেষ দিকে ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বইয়ের জুহুতে এক হাসপাতালে ভর্তি ছিলেন খৈয়াম। প্রথম থেকেই আইসিইউ-তে ছিলেন তিনি। তাঁর দেখাশোনা করছিলেন গজল গায়ক তালাত আজিজ। সঙ্গে ছিলেন খৈয়ামের স্ত্রী জগজিৎ কউর। তালাত আজিজ জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ মারা যান খৈয়াম। হাসপাতাল সূত্রে খবর, তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল খৈয়ামকে। আজ মুম্বইয়ে খৈয়ামের শেষকৃত্য সম্পন্ন হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *