নীল বণিক
আসন্ন লোকসভা ভোটে রিগিং আটকাতে কড়া পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, এরাজ্যের রিগিং আটকাতে বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের দফতরে একটি বৈঠক হয়। সেই বৈঠকে কমিশনের প্রথম সারির সব আমলারাই উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে । বৈঠক শেষে ঠিক হয় রাজ্যের সব বুথে এবার ভিভিপ্যাড ইভিএম দেবে কমিশন। এরাজ্যে প্রায় ৭৭ হাজার ৭০০র বেশী পোলিং বুথ রয়েছে। প্রত্যেক বুথে ভিভিপ্যাড ইভিএম মেশিন বসানো হবে। ইভিএমের উপর ক্যামেরা থাকায় সহজেই ভোটার তালিকার সঙ্গে ভোট দাতার ছবি মিলিয়ে দেখতে পারবে কমিশন। অন্যদিকে ভোটারও তার ভোট ঠিক চিহ্নে পড়ল কিনা তাও দেখে নিতে পারবে। এরফলে রিগিং অনেকটাই আটকানো যাবে বলে মনে করছে কমিশন। জানুয়ারি মাসের মাঝামাঝি কমিশনের আমলারা রাজ্যে আসতে চলেছেন। তখনই লোকসভা নির্বাচন শুষ্ঠভাবে পরিচালনা করতে প্রয়োজনীয় নিয়মাবলি জারি করবে কমিশন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news