Breaking News
Home / TRENDING / দেশে তৈরি হবে আরও ৩টি এইমস, জেনে নিন ক্লিক করে

দেশে তৈরি হবে আরও ৩টি এইমস, জেনে নিন ক্লিক করে

ওয়েব ডেস্ক

জম্মু- কাশ্মীর ও গুজরাতে ৩টি এইমস তৈরির প্রস্তাবে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে জানানো হয়, জম্মু- কাশ্মীরে ২টি ও গুজরাতে ১টি এইমস তৈরি করা হবে। জম্মুর বিজয়নগর জেলার সাম্বায় এবং কাশ্মীরে অবন্তীপুরার পুলওয়ামায় এই দুটি এইমস তৈরি হবে। তৃতীয় এইমসটি তৈরি হবে গুজরাতের রাজকোটে। জম্মুর এইমস তৈরি করতে ১৬৬১ কোটি, কাশ্মীরে এইমস তৈরি করতে ১৮২৮ কোটি এবং গুজরাতে এইমস তৈরি করতে ১১৯৫ কোটি টাকা খরচা হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে ২টি এইমস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন প্রকল্প ‘ সবকা সাথ, সবকা বিকাসে’র অন্তর্গত তৈরি করা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *