সূর্য সরকার।
মুখ্যমন্ত্রীকে ফোন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যাপারে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেই নয় প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছেন অমিত শাহ। অযোধ্যা মামলার রায় বেরোনোর পর যে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য সরকার যেন সদা সতর্ক থাকে সেই ব্যাপারে শলাপরামর্শ করছেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে। কোনও রাজ্য চাইলে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। ইতিমধ্যেই একাধিক রাজ্যের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। অযোধ্যা এরপর পশ্চিমবঙ্গ তার অন্যথা হয়নি। কলকাতা বিমানবন্দর সহ বিভিন্ন রেল স্টেশন গুলি যেমন হাওড়া, শিয়ালদা প্রত্যেকটি জায়গাতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সদা সতর্ক প্রশাসন।
তার মাঝে অযোধ্যা রায় বেরোনোর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছেন প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক মতাদর্শ ভাবে বিপরীত অবস্থান হলেও অযোধ্যা রায় বেরোনোর পর শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষার প্রশ্নে যে কেন্দ্র কোন রকম গাফিলতি করতে চায় না তা নিশ্চিত। বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ করে স্পর্শকাতর’ এলাকায় প্রশাসনিক নজরদারি যেন থাকে সেই ব্যাপারেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফের রাজ্যকে সতর্ক করা হয়েছে বলি নবান্ন সূত্রে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news