নিজস্ব সংবাদদাতা:
বাইকের সাথে অটোর মুখোমুখি দুর্ঘটনায় গুরতর আহত দুই বাইক আরোহী। দুই বাইক আরোহীর নাম রতন কুলে (২৫) ও মিঠু হাজরা (৩৬)। ওই দু’জনের বাড়ি কাশীনগর বামনেরচক গ্রামে বলে জানা যাচ্ছে।
শনিবার দুপুর ১টা নাগাদ কৌতলার কাছে বাইক আরোহীদের ধাক্কা মারে কাশীনগর গামী অটোটি। ধাক্কা মারার পর বাইক থেকে ছিটকে খালে পড়ে বাইক আরোহীরা। সেই সময় স্থানীয় সিভিক অশোক সর্দার বাড়ি ফিরছিলেন। তিনি তৎক্ষণাৎ থানায় খবর দেন। রায়দিঘী থানা থেকে দ্রুততার সঙ্গে ওসি দেবাশীষ বাবুর নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে পৌঁছয়। পুলিশই কাছাকাছি আশাকিরণ হাসপাতালে নিয়ে যায় আহতদের। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে রায়দিঘী গ্রামীণ হসপিটালে স্থানান্তরিত করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news