Breaking News
Home / TRENDING / আগামী তিন দিনের বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে

আগামী তিন দিনের বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে

সূর্য সরকার।

শ্রাবণে বর্ষার স্বস্তির বৃষ্টি পেতে চলেছে কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গ। গত সপ্তাহ থেকে নিম্নচাপে সক্রিয় হয়েছে। তবে মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু তেমন বৃষ্টি হয়নি। এবার মৌসুমী অক্ষরেখা সরাসরি দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। সঙ্গে দোসর একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে “পিচ রেডি” বর্ষার ব্যাটিংয়ের জন্য। আগামী তিনদিন একটানা বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে শনিবার দুপুর থেকেই বৃষ্টির নন্দীমুখ হয়ে গিয়েছে শহর কলকাতায়।

বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা সহ সন্নিহিত জেলায় একটানা মাঝারি বৃষ্টি হবে। রবিবার থেকে শুরু হবে বৃষ্টি, থাকবে মেঘলা আকাশ। সপ্তাহের শুরুতেই বৃষ্টি হবে বেশ ভালোই। শ্রাবনের বারিধারা ভাসাবে না তবে ভেজাবে দক্ষিণবঙ্গকে। এমনিতে বর্ষায় ঠিকঠাক বৃষ্টি না হওয়ায় শহর কলকাতায় ৫০ শতাংশেরও বেশি বৃষ্টির ঘাটতি রয়েছে। টানা তিনদিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছে। সত্যি সত্যি বৃষ্টির পূর্বাভাস মিলে গেলে ঘাটতি অনেকটাই মিটবে দক্ষিণবঙ্গ সহ কলকাতায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *