Breaking News
Home / TRENDING / রায়চকের ঘটনা নিয়ে মুখ খুললেন শোভন জেনে নিন ক্লিক করে

রায়চকের ঘটনা নিয়ে মুখ খুললেন শোভন জেনে নিন ক্লিক করে

নীল বণিক

রায়চকের ঘটনায় অত্যন্ত মর্মাহত কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শোভন বলেন দীর্ঘদিন তিনি দক্ষিণ ২৪ পরগণায় দলের দায়িত্বে ছিলেন। তাই এই জেলার সব কর্মীকেই তিনি চেনেন। ফলে কর্মীদের এমন ব্যবহার স্বপ্নেও আশা করতে পারেননি তিনি। প্রসঙ্গত, সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগণার রায়চকে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উপরও তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী, সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ করেন খোদ কলকাতার প্রাক্তন মহানাগরিক। দলের সর্বস্তরের নেতাদের প্রতি অভিমানী শোভন চট্টোপাধ্যায়ের মন্তব্য শিশু অবস্থা থেকেই তিনি তৃণমূল কংগ্রেস করেছেন। তবে আজ যারা তাঁর রাজনৈতিক স্থিরতা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের উদ্দেশ্যে কোনও কটু মন্তব্য করতে চান না তিনি। দলের সেই সমস্ত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন শোভন চট্টোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ সময়ই বলবে। তাঁর উপর হামলা হওয়ার ঘটনা নিয়ে নিজের দলের নেতারা এখনও কোনও মন্তব্য করেননি। তবে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। সেই প্রসঙ্গে কলকাতার প্রাক্তন মহানাগরিকের প্রতিক্রিয়া তিনি সূর্যকান্ত মিশ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার সাথেই সিপিএম রাজ্য সম্পাদকের প্রতি শ্রদ্ধাও জানান শোভন চট্টোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *