Breaking News
Home / TRENDING / চার্চিল ম্যাচের আগে লাল–হলুদে নতুন ফুটবলার। ক্লিক করুন

চার্চিল ম্যাচের আগে লাল–হলুদে নতুন ফুটবলার। ক্লিক করুন

প্রসেনজিৎ মাহাতো

ক্রিসমাসের আগে শহরে চলে এল অ্যাকস্টার পরিবার। এদিকে চার্চিলের বিরুদ্ধে খেলতে বুধবার সন্ধেতে শহর ছাড়ার কথা জবি জস্টিনদের। ইস্টবেঙ্গল কোচ বলেন, চার্চিল ভাল দল। ডার্বিতে কী হয়েছে ভুলে গিয়ে জিততে হবে। চ্যাম্পিয়ন হতে গেলে জেতা ছাড়া উপায় নেই।’‌
বৃহস্পতিবার গোয়ার মাটিতে এক ভারতীয় বনাম ত্রিনিদাদ টোবাগোর স্ট্রাইকারের দ্বৈরথ। জবি জস্টিন বনাম উইলিস প্লাজা। দু’জনেই দারুণ ফর্মে রয়েছেন। ইস্টবেঙ্গলের ভাবনায় এখন একটাই নাম–প্লাজা। গোলের মধ্যে থাকা প্লাজাকে আটাকানোই এখন বিরাট চ্যালেঞ্জ আলেজান্দ্রোর দলের কাছে। জবি বললেন, ‘লড়াইটা সেভাবে দেখা ঠিক নয়। প্লাজা ভাল স্ট্রাইকার। তাতে কোনও সন্দেহ নেই। তবে, ভারতীয় বনাম বিদেশির লড়াই নয়। আমাদের টিম আমি ছাড়াও অন্যান্য ভারতীয় স্ট্রাইকাররা গোল পাচ্ছে।’
লাল–হলুদে এই মুহূর্তে এটা এখন বড় অ্যাডভান্টেজ। জবি ছাড়াও রালতে, ব্রেন্ডনের মত ভারতীয়রা গোলের মধ্যে রয়েছেন। চার্চিল ম্যাচের আগে প্লাজাকে নিয়ে অঙ্ক কষার মধ্যে যা স্বস্তি দিচ্ছে আলেসান্দ্রোকে। প্লাজার ম্যাচের ভিডিও রয়েছে ইস্টবেঙ্গল কোচের কাছে। প্লাজা কার কাছ থেকে বল পাচ্ছেন, কীভাবে গোল করতে পছন্দ করেন, চার্চিল মহড়ায় সবই বুঝিয়ে দিচ্ছেন ছেলেদের। বুধবার সকালে ঘন্টা খানেক প্র্যাকটিস করিয়ে কোচ উড়ে যান গোয়ার উদ্দেশে।
প্লাজাকে রুখতে রক্ষণ নিয়ে দুশ্চিন্তা ছিল। বিশেষ করে ডিপ ডিফেন্স নিয়ে। অভিজ্ঞ কিংশুক দেবনাথকে ব্রাত্য করে দিয়েছিলেন আলেসান্দ্রো, এখন বিপদের সময়ে শ্রীরামপুরের বঙ্গসন্তানই ভরসা। তড়িঘড়ি তঁার রেজিস্ট্রেশন করিয়ে গোয়া নিয়ে যাওয়া হচ্ছে দলের সঙ্গে। ‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *