Breaking News
Home / TRENDING / রাস্তায় এখনও পড়ে জঙ্গির দেহ! সাংবাদিকদের বালাকোট যাওয়া বন্ধ করল পাকিস্তান

রাস্তায় এখনও পড়ে জঙ্গির দেহ! সাংবাদিকদের বালাকোট যাওয়া বন্ধ করল পাকিস্তান

ওয়েব ডেক্সঃ

পাক অধিকৃত বালাকোটে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, বালাকোটে সংবাদ সংগ্রহ করতে বাধা দিচ্ছে পাকিস্তান। বিদেশি সাংবাদিকরা তো বটেই, কাউকেই জইশ-ঈ-মহম্মদ জঙ্গি ঘাঁটির দিকে যেতে দিচ্ছে না পাক সেনা। এমনকি বালাকোট যাওয়ার রাস্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছে তারা।

ওই সূত্রের আরও দাবি, এখনও ঘটনাস্থলে জঙ্গিদের মৃতদেহ পড়ে রয়েছে। ফলে সংবাদ মাধ্যমের কাছ থেকে আড়াল করতেই এমন ভাবে বালাকোটের রাস্তা বন্ধ করেছে পাকিস্তান।

শনিবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, “পাকিস্তান কোন সাংবাদিককে বালাকোট শিবিরের দিকে যেতে দেয়নি। ফলে এটা পরিষ্কার পাকিস্তান অনেক কিছুই সংবাদ মাধ্যমের কাছ থেকে লুকোতে চাইছে।” তিনি আরও বলেন, ভারতীয় বায়ুসেনার অভিযান নিয়ে সন্দেহ প্রকাশের কোন জায়গা নেই। নির্দিষ্ট টার্গেটেই এই হামলা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক নিয়ে বিতর্ক এখনও চলছে। কিছুদিন আগে বিদেশি সংবাদমাধ্যমগুলি উপগ্রহের চিত্র দেখিয়ে বলেছিলেন, বালাকোটের জইশ শিবিরের কিছুই হয়নি। পাল্টা অন্য একটি উপগ্রহ চিত্র দেখিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি খারিজ করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *