ওয়েব ডেস্ক
পাঁচটি গাছের চারা পুঁতলে ধর্ষকের বিরুদ্ধে জারি অ্যারেস্ট ওয়ারেন্ট তুলে নেওয়া হবে বলে জানাল আদালত। বিচিত্র এই রায় গাজিয়াবাদের এক জেলা দায়রা আদালতের বিচারপতির।
জানা গিয়েছে, চার বছর আগে গাজিয়াবাদের লোনির বাসিন্দা অভিযুক্ত রাজু ওরফে কাল্লু একটি নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করে। এই মামলায় গত ছ মাস ধরে কোনও শুনানিতে আসেনি রাজু। এরপরই তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে জেলা দায়রা আদালত।
শনিবার আদালতে হাজির হয়ে রাজু তার বিরুদ্ধে জারি অ্যারেস্ট ওয়ারেন্ট তুলে নেয়ার আর্জি জানায়। তখনই বিচারপতি রাকেশ বশিষ্ঠ রাজুকে বলেন পাঁচটি গাছের চারা পুঁতলে অ্যারেস্ট ওয়ারেন্ট তুলে নেওয়া হবে। এই শর্তে রাজি হলে রাজুকে আদালতে একটি মুচলেকা জমা দিতে হবে। এরপর পাঁচটি গাছের চারা পুঁতে তার প্রমাণ দিলে তবেই তার বিরুদ্ধে জারি অ্যারেস্ট ওয়ারেন্ট তুলে নেওয়া হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news