নীল রায়:
সব্যসাচী দত্তকে কি শেষ পর্যন্ত বহিষ্কার করা হচ্ছে? এমনই জল্পনা তোলপাড় তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে।
শনিবার জলপাইগুড়িতে সার্কিট হাউস উদ্বোধন করে কলকাতায় ফিরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠান মমতা । সূত্রের খবর, তিনি এই বৈঠকে নির্দেশ দেন রবিবারই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে বিকেল ৩টেয় তৃণমূল কংগ্রেসের বিধাননগরের সব কাউন্সিলারদের নিয়ে যেন মিটিং ডাকা হয়। এর বাইরে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি।
সূত্রের দাবি, সব কাউন্সিলারদের এক করে সব্যসাচী দত্তর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাঁকে বিধাননগরের মেয়রের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সব্যসাচী শুধু মেয়রই নন, রাজারহাটের বিধায়কও। তাই মেয়র পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি, তাকে বহিষ্কার করা হয় কিনা, সেটিই দেখার!
প্রসঙ্গত, মুকুল রায় বিজেপিতে যোগদানের পর, প্রায় সব সমাবেশেই তাকে “গাদ্দার” আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই “গাদ্দার”-কে নিজের বাড়িতে বসিয়ে লুচি আলুর দম খাওয়ানোকে কার্যত অপরাধ বলেই ধরছে তৃণমূলের শীর্ষ নেতারা। সব্যসাচী-মুকুল তাদের সাক্ষাৎকারকে সৌজন্যে সাক্ষাৎ বলে ব্যাখ্যা করলেও, তাকে প্রশয় দিতে নারাজ তৃনমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news