Breaking News
Home / TRENDING / বন্যায় মৃতের সংখ্যা ১৬৭, কেরলে আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী

বন্যায় মৃতের সংখ্যা ১৬৭, কেরলে আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ

শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত কেরলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৭। সাংবাদিক সম্মেলনে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই ভিজয়ন নিজেও একথা জানান।

তবে গত ৯দিনে ১৫ হাজার মানুষকে বন্যকবলিত অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে কর্নাটক ও কেরলের একাধিক নিরাপত্তারক্ষী বাহিনী একযোগ কাজ করছে বন্যার মোকাবিলায়। যার নাম দেওয়া হয়েছে ‘অপরেশন সহযোগ’। ভারতীয় বিমান বাহিনীর অপরেশন ‘করুণা’র মাধ্যমে ১৭০জনকে উদ্ধার করা হয়েছে। অবস্থার পরিপ্রেক্ষিতে কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশন সড়কপথের ৮,৪১৫টি টিকিট ক্যানসেল করেছে। যাত্রীদের টিকিটের মুল্য ফিরিয়ে দিওয়ে হচ্ছে।

প্রধানমন্ত্রীর দফতর থেকে আগেই জানান হয়েছিল যে সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের বন্যা পরিস্থিতি দেখতে আসবেন। ইতিমধ্যে করলের ১৩টি জেলাতে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। উদ্ধারকাজের পাশাপাশি খাদ্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গতদের। এনডিআরএফ-এর (ন্যাশানাল ডিসাস্টার রেসপন্স ফোর্স) ৩৫টি দল উদ্ধার কাজে নেমেছে।

কদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৯২৪ সালের ভয়ংকর বন্যার কথা মনে করিয়ে দিচ্ছে এবারের পরিস্থিতি।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *