Breaking News
Home / TRENDING / রাষ্ট্রসংঘে পাকিস্তানের কড়া সমালোচনা বিদেশমন্ত্রীর

রাষ্ট্রসংঘে পাকিস্তানের কড়া সমালোচনা বিদেশমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা
সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ায় পাকিস্তানকে কড়া কথা শোনাল ভারত। নিউ ইয়র্কে ৭৩ তম সাধারন অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পাকিস্তানের দুমুখো ব্যবহারের জন্য বার বার দুই দেশের মধ্যে শান্তিবার্তা ভেস্তে গিয়েছে। তিনি বলেন পাকিস্তান ৯/ ১১ হামলার পরও ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়ে আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। পরে অবশ্য মার্কিন কম্যান্ডোরা ওসামাকে খতম করে। কিন্তু ২৬/ ১১র মাস্টারমাইন্ড হাফিজ সইদ এখনও বহাল তবিয়তে ঘুরছে। সুষমা স্বরাজ পাকিস্তানকে কটাক্ষ করে বলেন ভারতে সন্ত্রাস হামলা কোনও দূর দেশ থেকে নয়, সীমান্তের ওপার থেকে আসে। পাকিস্তান নির্মম খুনীদের সুরক্ষা দেয়, তাদের সম্মান দেওয়া হয়। কিন্তু নিরীহ মানুষের রক্তে রাঙা জঙ্গিদের হাত তারা দেখতে পায় না। এদিন সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুলে স্বরাজ বলেন, বহুবার পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে, কিন্তু তাদের নিজেদের ব্যবহারের কারনেই এইসব আলোচনা মাঝপথে ভেস্তে গিয়েছে। ইমরান সরকারের ওপর দ্বিচারিতার অভিযোগ তুলে বিদেশমন্ত্রী বলেন একদিকে পাকিস্তান আলোচনার কথা বলে, অন্যদিকে তারপরই তারা কাশ্মীরে ৩ পুলিশকর্মীর হত্যা করে। রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতের আয়ুষ্মান ভারত প্রকল্প এবং জন ধন যোজনা প্রকল্প নিয়েও কথা বলেন বিদেশমন্ত্রী ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *