নিজস্ব সংবাদদাতা
রবিবার সকালে জম্মু কাশ্মীরের শোপিয়ানের একটি পুলিশ থানায় হামলা চালায় জঙ্গিরা। এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে যায় জঙ্গিরা। এই ঘটনায় এক পুলিশকর্মী শহীদ হয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে চিরুনী তল্লাশি চালাচ্ছে সেনা। জানা গিয়েছে, আজ সকালে থানায় এফআইআর দায়ের করতে আসে কয়েকজন যুবক। এরপর হঠাৎই পুলিশকর্মীদের রাইফেল ছিনিয়ে নিয়ে এলোপাথারি গুলি চালাতে থাকে। এরপরই পালিয়ে যায় তারা। উল্লেখ্য, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে বার বার সেনা ও পুলিশের ওপর হামলা চালাচ্ছে জঙ্গিরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news