চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
আর কিছুক্ষনের মধ্যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পুজো অনুষ্ঠান শুরু হবে। তার ঠিক আগে পুজো দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হনুমানগড়ী পৌঁছলেন। এখানে ১০ মিনিট ধরে পুজো দেবেন তিনি। তারপর এখান থেকে রাম জন্মভূমির উদ্দেশ্যে রওনা হবেন মোদী।



পুরাণমতে, হনুমান অযোধ্যার রাজা। ভগবান রামচন্দ্র যখন নিজের মানব রূপ ছেড়ে স্বর্গে গমন করেছিলেন, তখন হনুমানকে তিনি বলেছিলেন, অযোধ্যার দায়িত্ব তোমারই। সেই থেকে হনুমানকে সর্বোচ্চ উঁচু স্থান দেওয়া হয় অযোধ্যায়। পুরাণের সেই পরম্পরা মেনে প্রধানমন্ত্রী মোদী গোল্ডেন পাঞ্জাবি ও ধুতি পরে হনুমানগড়ী যান এবং সেখানে হনুমানের পুজো দেন। হনুমানগড়ীতে প্রধানমন্ত্রীকে পাগড়ি ও রুপোর মুকুট পরানো হয়। এবং মোদীকে দেওয়া হয় হনুমানের রুপোর গদা। যেদিন রাম মন্দির সম্পূর্ণ হবে সেইদিন পুনরায় তিনি হনুমানগড়ী আসবেন বলে জানিয়েছেন মোদী।


প্রসঙ্গত, কোভিড-১৯ এর জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়। পুরো রাস্তা স্যানিটাইজ করা হয়। সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে কারও সংস্পর্শে আসেননি মোদী। এদিন মোদীর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news