ওয়েব ডেস্ক:
আজই তামিলনাডু উপকুলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘গজ’। ৮টি এনডিআরএফের দল এবং ৭ টি এসডিআরএফের দলকে সতর্ক করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামি ২৪ ঘন্টায় শক্তি সঞ্চয় করে সিভিয়ার সাইক্লোনে পরিণত হবে ‘গজ’। আগামিকাল রামেশ্বরমে আছড়ে পড়তে পারে ঝড়টি। তবে তারপর ধীরে ধীরে তার শক্তি কমবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এই ঘূর্ণিঝড়ের জেরে পন্ডিচেরী, নাগাপট্টিনম, কাড্ডালোর, তাঞ্জাভোর, তিরুভারুর, রামেশ্বরমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাডু, অন্ধ্র প্রদেশ, পুদ্দুচেরী উপকুলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের । তামিলনাডু জুড়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল ছাড়াও ৩৬৮টি মোবাইল মেডিকেল দল, ৩১৫জন পশুচিকিৎসক, সাঁতারু, সাপুড়ে, পাম্পের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তামিলনাডুর রাজস্ব মন্ত্রী আর বি উদয়কুমার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news