Breaking News
Home / TRENDING / আদালতে রাফায়েল নিয়ে মুখবন্ধ রিপোর্ট জমা দিল মোদি সরকার

আদালতে রাফায়েল নিয়ে মুখবন্ধ রিপোর্ট জমা দিল মোদি সরকার

ওয়েব ডেস্ক:

সুপ্রিম কোর্টের হাতে রাফায়েল চুক্তির আর্থিক বিবরণের ফাইল জমা দিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালন বৈঠকের পর এই ফাইল শীর্ষ আদালতে জমা দেওয়া হয়। মুখবন্ধ এই খামটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মতি নিয়েই আদালতে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২ নভেম্বর কেন্দ্রীয় সরকারকে রাফায়েল বিমান চুক্তির আর্থিক বিবরণ ১০ দিনের মধ্যে শীর্ষ আদালতে জমা দিতে বলা হয়। জানা গিয়েছে, এই মুখবন্ধ খামটিতে আর্থিক বিবরণের পাশাপাশি কেন এই চুক্তির সমস্ত বিবরণ জনসাধারনের সামনে রাখা উচিত হবে না তারও বিবরণ রয়েছে। প্রসঙ্গত, রাফায়েল বিমান চুক্তিতে স্বচ্ছ্বতার অভাব এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তোলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *