Breaking News
Home / TRENDING / ম্যাঞ্চেস্টার ডার্বিতে কীসের ম্যাজিক?

ম্যাঞ্চেস্টার ডার্বিতে কীসের ম্যাজিক?

‌প্রসেনজিৎ মাহাতো
ভিডিওটা একবার দেখে বিশ্বাস করা কঠিন। একবার দেখলে আরেকবার দেখবেন ভিডিওটা। দেখলে মনে হতে বাধ্য, খেলাটা কি ভিডিও গেমে হচ্ছে?‌ না হলে এটা সম্ভব কী করে।
একটা নয়, দুটো নয়, চুয়াল্লিশটা পাস খেলে গোলের দরজা খোলা। অবিশ্বাস্য। হ্যঁা, এই অবিশ্বাস্য ঘটনাটাই ঘটেছে রবিবার ম্যাঞ্চেস্টার ডার্বিতে। যা নিয়ে দুনিয়া উত্তাল। সোশ্যাল দুনিয়ায় এই গোল নিয়ে ভাইরাল। একেকজন একেক রকম কমেন্টও করছেন।
আধুনিক ফুটবলে পাসিং ফুটবলের কথা বলা হয়, এটাই কি তার সেরা নির্দশন?‌ ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলাররা পাস খেলছেন কিন্তু মোরিনহোর ম্যান ইউ কিছুই করতে পারছিলেন না। বল আর কাড়তে পারছিলেন না পা থেকে। সে এক দেখার মত ছবি। বল যেন আঠা দিয়ে পা লাগানো। বলকে কথা বলাচ্ছিলেন। ৪৪টি পাস খেলার পরে গোলটি করে গুন্দোয়ান। শেষ দুটো পাস ছিল সিলভা ও স্টার্লিংয়ের। পেপের ফুটবল দর্শন নিয়ে চারিদিকে খুব হইচই হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *