নিজস্ব সংবাদদাতা
মোদি সরকারের অসফলতা, প্রতিশ্রুতি ভঙ্গ ও ভ্রষ্টাচারের বিরুদ্ধে রবিবার দিল্লির রামলীলা ময়দানে ‘জন আক্রোশ সভা’ করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কৃষকদের উন্নয়ন, মহিলাদের নিরাপত্তা, সিবিএসইর প্রশ্ন পত্র ফাঁস সহ একাধিক ইস্যুতে জনসভায় আলোচনা করবেন রাহুল । এই জনসভায় সনিয়া গান্ধী, মনমোহন সিংহ, গুলাম নবি আজাদও বক্তব্য রাখতে পারেন বলে জানা গিয়েছে । প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি হিসেবে এটাই দিল্লিতে রাহুল গান্ধীর প্রথম জনসভা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news