Breaking News
Home / TRENDING / চামরাইল গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখলে

চামরাইল গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখলে

প্রসেনজিত ধর

হাওড়ার বালি-জগাছা ব্লকের চামরাইল গ্রাম পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির সবকটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল কংগ্রেস। শনিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। এদিনই বালি-জগাছা ব্লকের ছবিটা স্পষ্ট হয়। এই ব্লকে মোট ৮টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এখানে গ্রামসভায় মোট ১৪১টি আসন রয়েছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেস ৫৫টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল। ভোট হবে বাকি ৮৬টি আসনে। অন্যদিকে, এখানে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ২৪টি। এরমধ্যে ১১টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। প্রতিদ্বন্দ্বিতা হবে বাকি ১৩টি আসনে। এই ব্লকের অন্তর্গত চামরাইল, জগদীশপুর ও চকপাড়া-আনন্দনগর পঞ্চায়েতে তৃণমূল বোর্ড দখল করতে চলেছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *