নিজস্ব সংবাদদাতা
শনিবার সাধারন মানুষের জন্য খুলে দেওয়া হল কেদারনাথ মন্দিরের দরজা। প্রথম দিন থেকেই মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো । ঘন্টাধ্বনি ও মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এদিনের পুজো করা হয়। এবারে কেদারনাথ যাত্রীদের জন্য বিশেষ আকর্ষন লেজার শো। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত কেদারনাথ যাত্রীদের স্বাগত জানিয়ে বলেন এবছর ভক্তদের জন্য গৌরীকুণ্ড থেকে কেদারনাথের পথে পর্যাপ্ত জল, বিদ্যুৎ ও স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় ১ কিমি অন্তর ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে। রবিবার থেকে খুলে দেওয়া হল বদ্রীনাথের দরজাও। প্রতি বছর শীতে সাধারনের জন্য বন্ধ থাকে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news