নীল বণিক
আমডাঙায় বিজেপি কর্মীদের অনশন সারা রাজ্যে পথ দেখাবে বলে জানান বিজেপি নেতা মুকুল রায়। প্রসঙ্গত রবিবারও আমডাঙায় বিজেপি কর্মীরা অনশন করছেন। সেখানে অনশনরত কর্মীদের সঙ্গে দেখা করতে যান মুকুল।। রাজ্য প্রশাসনকে একহাত নিয়ে তিনি বলেন, পুরুলিয়া, বাঁকুড়া সহ রাজ্যের বহু জায়গায় বোর্ড গঠন করা যায়নি। বিজেপির বোর্ড আটকাতে পুলিশ প্রশাসন সবরকম পদক্ষেপ নিয়েছ্ বলে অভিযোগ করেন মুকুল রায়। মিথ্যে মামলা থেকে শুরু করে পরিবারের লোকজনদের ভয় দেখানো, সব কিছুই করছে মমতা ব্যানার্জির পুলিশ। তারপরেও বহু জায়গায় বিজেপির বোর্ড গঠন আটকানো যায়নি বলে জানান মুকুল রায়। আমডাঙায়ও শেষ পর্যন্ত বিজেপি কর্মীদেরই জয় হবে বলে জানান তিনি। আমডাঙায় সম্পূর্ন পুলিশের চক্রান্তের জন্যই তিনটি পঞ্চায়েতে বোর্ড গঠন করা যাচ্ছে না। তবে বিজেপি কর্মীদের আন্দোলন মানুষের মনে জয় করে নিয়েছে বলে জানান মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news