Breaking News
Home / TRENDING / কোন রাজ্যে কত ভোট পড়েছে জানতে ক্লিক করুন

কোন রাজ্যে কত ভোট পড়েছে জানতে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধিঃ

 

আজ সকাল থেকেই সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফায় ২০টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল থেকে সারা দেশের বিভিন্ন ভোটে কেন্দ্রে বিপুল উৎসাহের ভোটাধিকার প্রয়োগ করছেন আমজনতারা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে,  সকাল ১১ টা পর্যন্ত তেলেঙ্গানায়– ২২.৮৪%, উত্তরাখণ্ড – ২৩.৭৮%, লাক্ষাদ্বীপ – ২৩.১০%, মহারাষ্ট্র – ১৩.৭%, মেঘালয় – ২৭% এবং পশ্চিমবঙ্গে ৩৮.০৮% ভোট পড়েছে।

অন্যদিকে, আজকের ভোটে হেভিওয়েটরাও সকাল সকাল ভোট দান করেন। এদিন সকালে সপরিবারে ভোট দিতে যান কেন্দ্রীয় মন্ত্রী তথা নাগপুরের বিজেপি প্রার্থী নিতিন গডকড়ি। উত্তরপ্রদেশের মুজাফফরপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ও কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান ভোটাধিকার প্রয়োগ করেন। পাশাপাশি তিনি মুজাফফরপুর লোকসভা কেন্দ্রের একটি বুথে বোরখা পড়ে দেদার ছাপ্পা ভোট হচ্ছে বলে অভিযোগ করেন। এছাড়া ডিব্রুগড়ে ভোট দেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।  

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *