নিজস্ব সংবাদদাতা
কেরলের সাহায্যে এগিয়ে এল বাংলা। কেরলের মুখ্যমন্ত্রীর বন্যা ত্রাণ তহবিলে ১০ কোটি অর্থ সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন সোশাল মিডিয়ায় ট্যুইট করে মমতা জানান কেরল সরকারের সাহায্যে ১০ কোটি অর্থ সাহায্যের পাশাপাশি অন্য সবরকম সাহায্য করতে প্রস্তুত রাজ্য। এছাড়াও কেরলে বন্যা বিধ্বস্ত মানুষদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাঁদের দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার কামনা করেন। এর আগে বন্যা বিধ্বস্ত কেরলে ইতিমধ্যেই অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে দিল্লি, বিহার, ওড়িশা, তামিলনাডু, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা,গুজরাত, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ সব আরও বেশ কয়েকটি রাজ্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news