Breaking News
Home / TRENDING / বুলবুল নিয়ে কেন্দ্রকে হাই-পাওয়ার কমিটি গঠনের অনুরোধ অধীরের

বুলবুল নিয়ে কেন্দ্রকে হাই-পাওয়ার কমিটি গঠনের অনুরোধ অধীরের

সূর্য সরকার।

ঘূর্ণিঝড় কবলিত এলাকা ঘুরে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রকের হাই পাওয়ার কমিটি তৈরির অনুরোধ করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhry)। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত চিঠি দিয়ে ঘূর্ণিঝড় বুলবুল কবলিত এলাকার মানুষের দুর্দশার কথা ব্যাখ্যা করেছেন অধীর। সেই চিঠিতে ঘূর্ণিঝড় কবলিত এলাকার আসলে খারাপ পরিস্থিতি কি, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার সরেজমিনে দেখার জন্য হাই পাওয়ার কমিটির তৈরীর অনুরোধ জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা।

তাহলে কি বুলবুল পরবর্তী পরিস্থিতিতে একাধিক জেলায় রাজ্য সরকারের পূনর্গঠনের কাজকর্মে সন্দেহ প্রকাশ করছেন বহরমপুরের সাংসদ, উঠেছে প্রশ্ন।
যদিও সেভাবে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগ চিঠিতে উল্লেখ করেননি অধীর চৌধুরী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *