ঈষাণিকা ভোরাই
দু’দিন আগেই রানীগঞ্জ না যাওয়ার পরামর্শ দিয়েছিল রাজ্য সরকার। দু’দিন পরে সেই রানীগঞ্জেই যাচ্ছেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী। রাজভবন সূত্রে খবর শনিবার সকালে রানীগঞ্জ, আসানসোলের উপদ্রুত অঞ্চল দেখতে যেতে পারেন রাজ্যপাল। এর আগে বুধবার দুর্গাপুরে যেতে চাইলে নবান্ন থেকে বারণ করা হয় রাজ্যপালকে। তবে এবার সম্ভবত: কোনো বারণ শুনতে রাজি নন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী। তাই শনিবার সকালেই রানীগঞ্জ, দুর্গাপুর এর উপদ্রুত অঞ্চলে যেতে পারেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news