নিজস্ব সংবাদদাতা:
রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। দিল্লি সূত্রের খবর, কেন্দ্রীয় প্রতিনিধি দল আসানসোল ও রানিগঞ্জে যাবেন। প্রতিনিধি দলে থাকছেন বিজেপি নেতা শাহনাওয়াজ হোসেন, ওম মাথুর, রুপা গঙ্গোপাধ্যায় সহ চার কেন্দ্রীয় বিজেপি নেতা। রানিগঞ্জ ও আসানসোলের হিংসা কবলিত এলাকা গুলি পরিদর্শন করতে রাজ্যে আসবেন তাঁরা। সেখানে গিয়ে সাধারন মানুষের সঙ্গে কথা বলবেন কেন্ত্রীয় নেতারা। তারপর হিংসা কবলিত এলাকার পুর্নবাসন, আইনশৃঙ্খলা নিয়ে একটি রিপোর্ট তৈরি করবেন বিজেপি নেতারা। সেই রিপোর্ট দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে তুলে দেবেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতারা। দিল্লি সূত্রের খবর শনি বা রবিবারের মধ্যেই বিজেপি নেতারা আসানসোল পরিদর্শনে আসতে পারেন। এরআগে, রাজ্যপালকে আসানসোল সফরে যেতে বাধা দিয়েছিল মমতা সরকার । বৃহস্পতিবারও লকেট চট্টোপাধ্যায়কে রানিগঞ্জে ঢুকতে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের আসানসোলে যেতে দেওয়া হবে কিনা সে প্রশ্ন রয়েই যাচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news