নিজস্ব সংবাদদাতা
লন্ডনের অ্যালবার্ট হলে রাজকীয়ভাবে ৯২তম জন্মদিন পালন করলেন ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয়। তাঁর জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন পরিবারের সব সদস্য। তবে রানির নাত-বৌ, ডাচেস অফ কেম্ব্রিজ কেট মিডলটন অন্ত:স্বতা হওয়ায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। অনুষ্ঠানে দেখা গিয়েছে রাজকুমার হ্যারির হবু বৌ অভিনেত্রী মেগান মার্কলকে। রানির জন্মদিন অনুষ্ঠানে পারফর্ম করেন কাইলি মিনোগ, টম জোনস, শ্যাগি, ক্রেগ ডেভিড, স্টিং ও জেমি কালমের মতো জনপ্রিয় পপ তারকারা। প্রসঙ্গত, রানি এলিজাবেথ দ্বিতীয় বছরে দুবার জন্মদিন পালন করেন একটি তাঁর জন্ম তিথি ২১ এপ্রিল । এবং অন্যটি জুনের দ্বিতীয় শনিবার, যা তাঁর সরকারি জন্মদিন হিসেবে খাতায় কলমে লিখিত রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news