নিজস্ব সংবাদদাতা
শিশু সুরক্ষা বা পকসো আইনে সংশোধনের পক্ষে সায় দিয়ে কেন্দ্রের জারি করা অধ্যাদেশের সমর্থন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার রাষ্ট্রপতি বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের শিশু ও মহিলাদের মনে নিরাপত্তাবোধ বাড়ানো সম্ভব হবে। প্রসঙ্গত, শনিবার ১২ বছরের কম বয়সী শিশুদের ওপর ধর্ষনের সাজা মৃত্যুদণ্ডের পক্ষে অধ্যাদেশ জারি করে কেন্দ্রীয় মন্ত্রীসভা। মহিলাদের ধর্ষনের ক্ষেত্রে সাজা ৭ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news