নিজস্ব সংবাদদাতা
দলিত রক্ষা আইনে সংশোধন করতে পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে সরকার । এরই প্রতিবাদে সোমবার ভারত বনধের ডাক দিয়েছে দলিত সংগঠনগুলি। বনধে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল পঞ্জাব সরকার । রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে পঞ্জাব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বনধ চলাকালীন রাস্তায় সরকারি বাস নামানো হবে না। সোমবার রাজ্যের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার রাজ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্যে কোনও রকম অপ্রীতিকর অবস্থা এড়াতে সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশ প্রশাসনকে। অ্যালার্ট মোডে রাখা হয়েছে সেনাকেও।এদিকে দলিত সংগঠনগুলিকে বনধ তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন সমাজ উন্নয়ন মন্ত্রী থাওয়ারচন্দ গেহলোত। বিজেপি সরকার দলিতদের উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news