Breaking News
Home / TRENDING / রাজ্য সরকারের দফতরে বকেয়া ৮০০ কোটি টাকার বিদ্যুতের বিল, ধুঁকছে বন্টন সংস্থাগুলো

রাজ্য সরকারের দফতরে বকেয়া ৮০০ কোটি টাকার বিদ্যুতের বিল, ধুঁকছে বন্টন সংস্থাগুলো

ওয়েব ডেস্কঃ

এবার নিজের ঘরের মধ্যেই গুরুতর সমস্যায় পড়ল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা বিভিন্ন খাতে ৩০ শতাংশ লোকসানের মুখে। এই সমস্যার মূল কারণ গ্রাহকদের কাছ থেকে প্রায় ১৬০০ কোটি টাকা বকেয়া রয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই টাকার ৫০ শতাংশ অর্থাৎ প্রায় ৮০০ কোটি টাকা বন্টন সংস্থা পাবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, অফিস ও সংস্থার কাছ থেকে। এক কথায় নিজেই নিজের পায়ে কুড়াল মারছে রাজ্য সরকার। কারণ রাজ্য সরকারের গাফিলতির জন্যই আর্থিক দুরবস্থা ধুঁকছে বিদ্যুৎ বন্টন সংস্থাটি।

এই বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “এভাবে তো চলতে পারে না। বিদ্যুতের টাকা না পেলে বন্টন সংস্থা কিভাবে চলবে? আমি রাজ্য সরকারের প্রত্যেক দপ্তরকে চিঠি লিখে তিন মাসের মধ্যে বকেয়া বিল মেটানোর আর্জি জানাব।” এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিদ্যুতের বিল সব দফতরকে মেটানোর কথা বলেছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অগ্রাহ্য করেই চলছে এই অনিয়ম। সংস্থা সূত্রে খবর, রাজ্য সরকারের পূর্ত, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, স্বাস্থ্য দপ্তরে অধিকাংশ বিদ্যুতের বিল বকেয়া রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *