ওয়েব ডেস্কঃ
জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর, আজ প্রথম শ্রীনগরে যাচ্ছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। মূলত কাশ্মীরের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতেই তিনি শ্রীনগর যাচ্ছেন। সেখানে সুরক্ষা ব্যবস্থা আরও বাড়ানো দরকার আছে কিনা, তিনি তা নির্ণয় করবেন।
সম্প্রতি রাজ্যপাল সত্যপাল মালিক ও কেন্দ্রীয় সরকার উপত্যকায় বিক্ষিপ্ত কিছু হিংসার ঘটনা উল্লেখ করেছেন। তাই সেখানকার জনজীবন কিছুটা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার রাজ্যপাল সত্যপাল মালিক বলেন, অনুচ্ছেদ ৩৭০ ধারা তুলে নেওয়ার পর কাশ্মীরে কোনো রকম কোনো প্রাণহানি ঘটেনি। প্রত্যেক কাশ্মীরের জীবন আমাদের কাছে মূল্যবান। আমরা চাইনা একজন ব্যক্তিরও প্রাণহানি ঘটুক।
এছাড়া বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজিপি দিলবাগ সিংহ কাশ্মীরের বাঁদীপোরা ও সম্বল এলাকা পরিদর্শন করেন। তিনি সেখানে নিরাপত্তা বিষয়ে স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news