Breaking News
Home / TRENDING / রাজ্যে সভা ভেস্তে যাওয়ায় ক্ষুব্ধ যোগী

রাজ্যে সভা ভেস্তে যাওয়ায় ক্ষুব্ধ যোগী

নীল রায়

পশ্চিমবঙ্গে জোড়া জনসভা করতে না পেরে ক্ষুব্ধ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার উত্তর দিনাজপুর ও বালুরঘাটে বিজেপির পক্ষ থেকে দুটি সভায় বক্তৃতা করার কথা ছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর। কিন্তু দুটি ক্ষেত্রেই তাঁর হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি প্রশাসন। অগত্যা লখনৌ থেকে দুরভাষ মাধ্যমে এই সভায় স্বল্প বক্তৃতা করেন যোগী আদিত্যনাথ। নিজের স্বল্প অল্প বক্তৃতার পুরো সময়ই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলকে আক্রমণ করেন তিনি। পরে সংবাদ সংস্থা এএনআই কে একটি সাক্ষাৎকার দেন আদিত্যনাথ যোগী। সেখানে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের গণতন্ত্র বলে কিছুই নেই। সেখানে আমাদের গণতন্ত্রের রথযাত্রাকে আটকে দেওয়া হয়েছে সরকারি ক্ষমতা কাজে লাগিয়ে। তা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।” এমন অভিযোগের সঙ্গে তিনি আরও বলেন, “বাংলার পঞ্চায়েত নির্বাচনের সারা ভারত দেখেছে এখানে কিভাবে গণতন্ত্রের হত্যা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলকে নমিনেশন দিতে দেওয়া হয়নি। নির্বিচারে বিরোধী দলের কর্মী-সমর্থকদের খুন করা হয়েছে। এভাবে কোনও রাজ্যে গণতন্ত্র থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ার করে যোগী বলেন, তৈরি হয়ে যান। আগামী নির্বাচনে তৃণমূলকে সরিয়ে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে এবং গণতন্ত্র স্থাপন হবে। এদিন সভা করতে না আসতে পারলেও, আগামী দিনে তিনি যে বাংলায় জনসভা করে মমতাকে আক্রমণ করবেন এ দিনে এনআইকে দেওয়া সাক্ষাৎকারে তাও বুঝিয়ে দিয়েছেন আদিত্যনাথ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *